প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
নারায়ণগঞ্জের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান।

রিমা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
১১ই এপ্রিল ২০২৬ নারায়ণগঞ্জ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জেলা পরিষদ, নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নাউন জেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়,
জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়াম আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির,
অনুষ্ঠানের প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করে বলেন যে, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি।
নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড।
সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মামুন মাহমুদ ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪